রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক উল-আলম।
গতকাল শুক্রবার বেলা ১২ টায় তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ফরিদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল বারিক সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।