তানজিলা আক্তার রুবি : নেত্রকোনা সদর উপজেলার ৭ নং কাইলাটি ইউনিয়নের সাতবেড়িকান্দা গ্রামের দুপদুইল বিলের পূর্বপাশে পানি নিষ্কাশনের সুবিধার লক্ষ্যে একটি সেতু উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সেতু উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলার ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান, কাইলাটী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন, ঠিকাদার এইচ. এম. হারুন প্রমূখ ।
উল্লেখ্য, সাতবেড়িকান্দা হতে ধারিয়া সড়ক দুপদুইল বিলের পূর্বপাশের ৩০ফুট দৈর্ঘ ১৪ ফুট প্রস্ত এ সেতু নির্মাণ খরচ হবে ২৫,৮৪,১৩১ টাকা। এ সেতু নির্মাণ করা হলে দুপদুইল বিলের পূর্ব- পশ্চিম পাশের এলাকার কৃষি জমিতে পানি নিষ্কাশনের সুবিধা ভোগ করবে এলাকার কৃষক।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।