আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্বাবধানে আউটসোর্সিং এর মাধ্যমে ৩৮ কোটি টাকা ব্যয়ে নগরের চিটাগাং শপিং কমপ্লেক্সের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পরিদর্শনকালে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে কাজের গুনগত মান অক্ষুণ্ন রেখে দ্রুতসময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিদের পরামর্শ দেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সভাপতি অধ্যাপক আজম খান, সহসভাপতি মহিম উদ্দিন, মো. তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোজাফফর আহমদ, গ্রাহক সেবা সম্পাদক জি এম আজমল খান, অর্থ সম্পাদক মাহবুব মোর্শেদ, মোরশেদ উদ্দিন চৌধুরী ও মো. ইসমাইল প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।