মনজুরুল ইসলাম, ঢাক জেলা প্রতিনিধি:-
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বয়ড়া ইউনিয়ন পরিষদের পাশে প্রচন্ড স্রোতে ভাটির দিক থেকে আসা ভাল্কহেড(বলগেট) এর মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে,
ট্রলারে থাকা ছাত্রলীগের সাবেক,বর্তমান ৯/১০ জন নেতাকর্মী ছিল, কেউ কেউ সাতরিয়ে আবার উক্ত স্থানে বেড়িবাধ রিপেয়ারিং কাজের লেবারদের সহযোগিতায় পাড়ে উঠতে পেরেছে,
তবে, সবাই তীরে আসতে পারলেও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ মাস্টার্সের ছাত্র এবং হরিরামপুর থানা ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক রনি বিশ্বাস কে খুজে পাওয়া যাচ্ছে না,
জানা গেছে- ছাত্রলীগের ৯/১০জন কর্মী সকাল ১১ টার দিকে পিকনিকের উদ্দেশ্যে সামনের চরে যাবে বলে ট্রলার ছেরে দেয়া মাত্রই নদীপাড় হতে প্রায় ১০০ মিটারের মধ্যে ভাটি থেকে আসা বাল্কহেড (বলগেট) এর মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রলার টি ডুবে যায়, ট্রলারে থাকা মনির (২৬),ইকবাল(২৮),আকাশ(২৫),রিমন(২৯),প্রসেনজিত(২৫),সুব্রত(৩০,সাগর(২৬) সহ সবাই পাড়ে উঠে আসতে পারলেও রনির খোজ মেলেনি,
ঘটনাস্থলে প্রশাসনের লোকজন পৌছালেও মানিকগঞ্জে কোন ডুবুরী না থাকায় প্রথমে ফায়ার সার্ভিসের লোকজন পৌছাতে পারেনি, স্থানীয় লোকজন নিজেরাই উদ্ধার কাজে সহযোগিতা করে,
পরে দুপুর ১২ টার দিকে খবর পেয়ে আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনের ৭ জন কর্মী আড়াই ঘন্টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে, ব্যর্থ হয়ে দুপুর আড়াইটার দিকে সাবজেল হোসেন (সাব অফিসার,) নেতৃত্বে অভিযান সমাপ্ত করেন,
ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান গুরুতর আহত হয়, আহত অবস্থায় হরিরামপুর উপজেলা হেলথ কমপ্লেক্স সাধারন চিকিৎসার পর ডাঃ গন উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ নিয়ে যেতে বলেন,
এ বিষয়ে হরিরামপুর থানা অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী জানান-হঠাৎ সাড়ে নয়টার দিকে কয়েকজন ছেলে নদীর ওইপাড়ে যাইতেছিলো, তখনই বালুবাহী একটি বড় বলগেটের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়, সবাই পাড়ে উঠতে পারলেও একজন মিসিং,
উদ্ধার অভিযানে সবাই ব্যস্ত থাকার দরুন বলগেটটি সনাক্ত করতে না পারায় সেটিকে আটক করতে পারেনি বলেও জানায়।
এরই মধ্যে বিভিন্ন সুত্রে খবর পেয়ে উক্ত ট্রলার ডুবির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পড়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।