অভিযোগ ডেস্ক : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আলোচনা সভা স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ সারা বছরের যুব কার্যক্রম এর উপর ভিত্তি করে বর্ষ সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব শাহলম যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রশিক্ষক জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিলের উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন উপ যুব প্রধান -১ সাহিদুল ইসলাম অপু, প্রশিক্ষণ বিভাগের প্রধান তানভীর রশিদ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের সারা বছরের কার্যক্রম বিবেচনা করে সায়মন ওবায়েদ শাকিল এবং শোয়েব আহমেদ শিশির কে বর্ষ সেরা যুব স্বেচ্ছাসেবক এর সম্মাননা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।