১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বর্ষ সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন সায়মন

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
বর্ষ সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন সায়মন

Manual3 Ad Code

ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া থেকে :

Manual8 Ad Code

৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে আলোচনা সভা স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করেন আয়োজন কমিটির আহবায়ক সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় এইবারও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে বিভাগীয় প্রধান তানভীর রশিদের সমন্বয়ে বর্ষ সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের সারা বছরের কার্যক্রম বিবেচনা করে সায়মন ওবায়েদ শাকিলকে বর্ষ সেরা যুব স্বেচ্ছাসেবক এর সম্মাননা প্রদান করা হয়। বর্ষ সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারকটি গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব শাহ আলম, যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়া, উপ যুব প্রধান -১ সাহিদুল ইসলাম অপু। উল্লেখ্য সায়মন ওবায়েদ শাকিল ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের একজন প্রশিক্ষক এবং জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বের পাশাপাশি সামাজিক সংগঠন “স্বপ্নের যাত্রা ” মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual8 Ad Code