ওমর শাকিল,লক্ষীপুর জেলা প্রতিনিধি::
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, দত্তপাড়া ইউপির দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও বড়ালিয়া গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে খোরশেদ আলম। পুলিশ জানায়, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন তারা। গভীর রাতেগোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।