নাজমুস্ সা'দাত সাইফ ,নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন মো.কামাল হোসাইন চৌধুরী।কাব স্কাউটে বিশেষ অবদান রাখার জন্য হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া তাকে মনোনীত করেন।
মো.কামাল হোসাইন চৌধুরী দীর্ঘদিন ধরে স্কাউটিং আন্দোলনের সাথে সম্পৃক্ত। তিনি একাধারে মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কাব স্কাউট লিডার। শুরু থেকেই তিনি কর্মস্থলে সুনামের সহিত রয়েছেন।
জানা যায়,জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯,হাজীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক হিসেবে তাকে মনোনীত করা হয়।
তিনি হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা তথা বাংলাদেশ স্কাউটস্ কুমিল্লা অঞ্চলে স্কাউটিং আন্দোলন বিশেষ ভুমিকা পালন করছেন। ব্যক্তি হিসেবে কামাল হোসাইন খুবই কর্মঠ,চৌকস ও বন্ধুসুলভ। তিনি এছাড়াও হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাথেও সম্পৃক্ত এবং সেখানেও সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।