মোঃ মোহাইমিনুল ইসলাম,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুরে উপজেলা পর্যায়ে রেফারেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘সেক্সচুয়াল রিপ্রোডাক্টটিভ ভায়োলেন্স এন্ড জেন্ডার বেস ভায়োলেন্স’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উলিপুর থানার উপ-পরিদর্শক হাসান ফারুক, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার। এমজেএসকেএস’র সহযোগিতায় ও ইউএনএফপিএ এর অর্থায়নে কেয়ার প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।