
এন্ড্রয়েড মোবাইল-ই যথেষ্ট
- ডা.মিজান মাওলা
রচনা কাল- ০৩/১২/১৯ ইং
অন্য কিছু চাইনা আমি,
শুধু একটি মোবাইল চাই।
হাতে ঘড়ি চাইনা আমি,
শুধু একটি মোবাইল চাই।
খবর শুনতে চাইনা রেডিও,
শুধু একটি মোবাইল চাই।
হিসাব মিলাতে চাইনা ক্যালকুলেটর,
শুধু একটি মোবাইল চাই।
আঁধারে চলতে টর্চলাইট চাইনা,
শুধু একটি মোবাইল চাই।
ছবি তুলতে চাইনা ক্যামেরা,
শুধু একটি মোবাইল চাই।
চেহারা দেখতে চাইনা আয়না,
শুধু একটি মোবাইল চাই।
এল্যার্ম ঘড়ি চাইনা আমি,
শুধু একটি মোবাইল চাই।
ট্যাপ রেকোটার চাইনা আমি,
শুধু একটি মোবাইল চাই।
সিডি ক্যাসেট চাইনা আমি,
শুধু একটি মোবাইল চাই।
তথ্য প্রযুক্তি চাইনা কিছু,
শুধু একটি মোবাইল চাই।
সি সি টিভি চাইনা আমি,
শুধু একটি মোবাইল চাই।
চাইনা আমি কাগজ কলম,
শুধু একটি মোবাইল চাই।
চাইনা আমি টিএন্ডটি ফ্যাক্স,
শুধু একটি মোবাইল চাই।
বুরাক বাহন পিঊন চাইনা,
শুধু একটি মোবাইল চাই।
তথ্য বহুল ল্যাপটপ চাইনা,
শুধু একটি মোবাইল চাই।
ক্ষুদ্র সঞ্চয় লাগবেনা ব্যাংক,
শুধু একটি মোবাইল চাই।
দেশ বিদেশে সেতুবন্ধনে আমি,
শুধু একটি মোবাইল চাই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।