নিজস্ব প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর এলাকা থেকে মো: সাহাব উদ্দিন সাবা (৫৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার বহর গ্রাম থেকে তাকে ৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
ধৃত সাহাব উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিস সুপার মোঃ মনিরুজ্জামান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।