

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের মধুখালী এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা ওরফে ডিলার কুদ্দুস বেপারীর ছেলে মওদুদ আহমেদ সোহেলকে খুঁজে পাচ্ছেন না তার পরিবার। নিঁখোজ সোহেলের ছোট ভাই মোস্তাক আহমেদ জুয়েল জানান, মওদুদ আহম্মেদ সোহেল গত ১ ডিসেম্বর ২০১৯ রোববার গুলশান ১ এর একটি ব্যাংক থেকে টাকা তুলে আনুমানিক বিকাল ৩টায় বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যক্তিগত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজার পর তাকে না পেয়ে গুলশান থানায় একটা জিডি করা হয়েছে। কিন্তু ৩ দিন হয়ে গেলেও তার খোঁজ মিলছে না।এদিকে নিঁখোজ মওদুদের শারীরিক বর্ণনা দিয়ে আরো জানান, মওদুদ আহাম্মেদ সোহেল(৩১) তার শারীরিক উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি,
গায়ের রং ফর্সা দেহের গঠন,স্বাস্থ্যবান। তার
ঠিকানাঃ মধুখালী, পূর্বাচল, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ। তাদের বাড়ি পূর্বাচল শহর গড়ার পূর্বে ব্রাহ্মণখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছিলো। এ বিষয়ে সোহেলের খোঁজ পেলে তার (ভাই মোস্তাক আহাম্মেদ জুয়েলের ব্যবহৃত মুঠোফোন) ০১৮২৫৯৯১১৪২ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেন তিনি। এদিকে তাকে খুঁজে পেতে প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত আবেদনসহ খোঁজ অব্যাহত রেখেছেন তার পরিবারের সদস্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।