মোঃ জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে সরকারিভাবে কৃষকদের কাছ
থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা
হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে
খাদ্য গুদাম প্রাঙ্গনে পঞ্চগড়-১ আসনের
সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ধান সংগ্রহ
অভিযানের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার গোলাম রব্বানী, উপজেলা পরিষদ
চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেল খাদ্য
নিয়ন্ত্রক বাবুল হোসেন, উপজেলা
ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা খলিলুর রহমান প্রমূখ।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরাও
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমের ১৯- ২০ অর্থ বছরে
সরকারিভাবে ২৬ টাকা কেজি দরে সদর
উপজেলায় লটারির মাধ্যমে ৩০৬৩ জন প্রকৃত
কৃষকের কাছ থেকে ৩০৬৩ মেট্রিকটন
আমন ধান সংগ্রহ করবে । চলবে
ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ পর্যন্ত। প্রতিটি
ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।