বিশেষ প্রতিনিধি,সাতক্ষীরাঃ
তিন বিভাগের ২৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো সোমবার বন্ধ রয়েছে পেট্রোল পাম্প। বন্ধ রয়েছে ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ।
কমিশন বৃদ্ধি, মহাসড়কে পুলিশ হয়রানি বন্ধ ও লাইসেন্স জটিলতার সমাধানসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প ও তেলের ডিপোতে চলছে ধর্মঘট। পাম্পগুলোতে বন্ধ রয়েছে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল বিক্রি। ধর্মঘটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বাস-ট্রাক চালকরা।
তারা বলছেন, ধর্মঘট অব্যাহত থাকলে জ্বালানির অভাবে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি, ব্যাঘাত ঘটবে পণ্য পরিবহনেও। দাবি পূরণে কার্যকরী আশ্বাস না পেলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ এবং ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।