ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি::
বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানা শহরের আফজাল রোডের মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রদক্ষিন করেচন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন, চন্দ্রগঞ্জ
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল
কালাম আজাদ, চন্দ্রগঞ্জ ইউপি
চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ
বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির
সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল
কুদ্দুছসহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার
সদস্যবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকবৃন্দসহ
অন্যান্যরা। শাখার আহ্বায়ক মো. আলী হোসেনের
সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল
হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল,
জাতীয়পার্টির ইউনিয়ন সাধারণ
সম্পাদক বেলাল হোসেন মানিক,
চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা
কমিটির কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন,
নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার ১ম যুগ্ম
আহ্বায়ক সমীর কর্মকার, বিশিষ্ট
ব্যবসায়ী ও নিসচা’র সদস্য সামছুল আলম
বিত্ত, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের
কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।