ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী উকিল আলী(৬০) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । রোবরার সকালে পৌর শহরের বাঁশখলা মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। উকিল আলী বাঁশখলা মহল্লার মৃত মছদ্দর আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, একই মহল্লার আজিজুর রহমানের পুত্র সুন্দর আলী পক্ষর লোকজনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে উকিল আলী পক্ষের লোকজনের বিরোধ চলে আসছিল। গত শনিবার প্রতিপক্ষরা সুন্দর আলীর উপর হামলা চালিয়ে তাকে মারধোর করে। এ ঘটনার জের ধরে রোববার সকালে উকিল আলীর উপর পাল্টা হামলা চালায় প্রতিপক্ষরা। এতে উকিল আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।