জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ,ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস এম আনছার আলী, উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব সুজা উদ্দিন সুজা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, রেল বাজার বনিক সমিতি’র সাধারন সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা মিঠু প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।