কৌশিক তালুকদার ,জামালগঞ্জ প্রতিনিধিঃ
ধরমপাশা উপজেলার ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন পরিত্যক্ত কেন?এই বিষয়ে আজ ২৯/১১/২০১৯ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধনের আশোজন করা হয়।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল বারী চৌধুরী বাচ্চু এবং পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা তারেক আহমেদ রিয়ান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহিত লাল তালুকদার মুন এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদক প্রমুখ। ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান ফরহাদ আহমেদ কোন কার্যক্রম পরিচালনা না করায় কমপ্লেক্স ভবন আজ পরিত্যক্ত।এতে করে ভববটিতে মাদক,জোয়া ও বিভিন্ন অশালীন কার্যক্রম বেড়েই যাচ্ছে।অভিযোগ রয়েছে যে,চেয়ারম্যান ফরহাদ আহমেদ জন্ম নিবন্ধন কার্ড,বয়স্কবাতা,বিধবা ভাতা করার জন্য নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়।তাই এসব সকল বিষয় নিয়ে এলাকাবাসী একত্র হয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।বক্তব্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন-একের পর এক অনিয়ম করবেন এটা জন সাধারণ মেনে নিবেন না।তাই আমরা এলাকাবাসী চাই কমপ্লেক্স ভবনের কার্যক্রম পরিচালনা করুক।সেই দূর্নীতি ও অনিয়মের জন্য চেয়ারম্যান ফরহাদ আহমেদর বিচারের দাবি জানাই। ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহিত লাল তালুকদার মুন বলেন এখানে জন সাধারণ অবহেলিত, লাঞ্চিত তাই জন সাধারনের সেবার সার্থে চেয়ারম্যান ফরহাদ আহমেদকে ইউনিয়ন পরিষদে এসে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করুক এবং উক্ত ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর হবে। এলাকাবাসীর একটাই দাবী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা, তথ্য সেবা, এবং সব ধরনের কার্যক্রম পরিচালনা এবং গতিশীল করার আহবান করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।