জনাব শামসুন্নাহার,পিপিএম, পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ আল মামুন, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, গাজীপুর মহোদয় এর নেতৃত্বে জনাব মোঃ আলমগীর হোসেন মজুমদার, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, গাজীপুর, জনাব মনিরুজ্জামান খান, পুলিশ পরিদর্শক (অপারেশন), কালিয়াকৈর থানা, গাজীপুর-দের নিরোলস পরিশ্রমের ফলে মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এসআই মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর থানা, গাজীপুর কর্তৃক কালিয়াকৈর থানার মামলা নং-৬(১১)১৯, ধারা- ৩৬৪ এর মূল পলাতক আসামী মোঃ মনসুর আলী-কে আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। উক্ত আসামীর দেখানো মতে অপর জড়িত আসামী খাদিজা আক্তার খুদে এর বাড়ীর টয়লেটের সেফটি ট্যাংকি হতে ভিকটিম ফরিদা আক্তার এর গলিত মৃত দেহ উদ্ধার করা হয়। এ সংক্রান্ত আসামী মোঃ মনসুর আলী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।