মোঃ আবু তাহের :: নীলফামারীর কিশোরগঞ্জে মেলাবর মহিলা দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন’র বিরুদ্ধে ছোট-বড় মিলে প্রায় ৭০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।
উক্ত মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন মাদ্রাসার মাঠে বেড়ে ওঠা বিভিন্ন প্রজাতির গাছ উত্তোলন করে সরকারি কোন নিয়ম-নীতি না মেনেই নিজ ক্ষমতা বলে বিক্রি করেন।
গাছ গুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ১ লক্ষ টাকা। আজ ২৮/১১/১৯ইং বৃহস্পতি বার সরজমিনে গিয়ে জানা যায়- মাদ্রাসার মাঠে থাকা গাছ গুলো ৩দিন ধরে উত্তোলন করে নিয়ে যাচ্ছে স্থানীয় গাছ ব্যবসায়ী এনামুল হক।
গাছ ব্যবসায়ী এনামুল হক জানান- গাছ গুলো তিনি মাদ্রাসার সুপারের কাছ থেকে ৩৯ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন।
ঘটনাস্থলে দেখা গেছে- উত্তোলনকৃত গাছের জায়গা মাটি দিয়ে ঢেকে দিয়েছেন মাদ্রাসা সুপার নিজেই।
এ বিষয়ে মাদ্রাসা সুপার আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন- মাদ্রাসার মাঠে থাকা ছোট ছোট ১৫/২০টি গাছ ৮/১০ হাজার টাকায় মাদ্রাসার উন্নয়নের জন্য বিক্রি করা হয়েছে।
মাদ্রাসার রেজুলেশন ও সরকারী নিয়ম-নীতির কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান। গাছ কর্তনের বিষয়ে মাদ্রাসা সুপারের কাছে তথ্য অধিকার আইনে তথ্য ফরমে তথ্য চাইলে তিনি ৭১সংবাদ২৪ এর প্রতিনিধিকে বলেন- আমি কোন রকম তথ্য দিব না আপনাদের যা করার আছে করেন।
উক্ত গাছ কর্তনের বিষয়ে মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন- মাদ্রাসার গাছ কর্তনের বিষয়টি আমি জানি, কিন্তু কত টাকা মূল্যে বিক্রি হয়েছে আমি তা জানিনা।
গাছ বিক্রির রেজুলেশনের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন- আমি একটি রেজুলেশনে স্বাক্ষর করেছি কিন্তু মূল বিষয়বস্তু আমি জানিনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্ এর সাথে কথা হলে তিনি জানান- উক্ত মাদ্রাসার গাছ কর্তন বা বিক্রির ব্যাপারে তাকে কোন রকম অবহিত করা হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ’র সাথে কথা হলে তিনি জানান, কেউ যদি অবৈধ ভাবে সরকারী নিয়ম না মেনে গাছ উত্তোলন করে থাকেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।