আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন এলাকায় চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও একটি মাদ্রাসা পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর চার রাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয়টি দোকানসহ একটি মাদ্রাসা পুড়ে যায়। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।