অপূর্ব রবিন, বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারের রড ব্যবসায়ী কেয়ামত আলীর রাস্তার উপরে রাখা ট্রাকে পিছন থেকে ধাক্কা মেরে ১০০ বোতল ফেন্সিডিলসহ পড়ে গিয়ে ২ মাদক ব্যবসায়ী আহত হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে ।
জানা যায়, বুধবার ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়র দৌড়ে এসে দেখে ২ জন ব্যক্তি ট্রাকের নিচে মটর সাইকেল নিয়ে ঢুকে গেছে। আর এক জন একটি পালসার গাড়ি রেখে তাদের উদ্ধার করে এলাকাবাসী।
এ অবস্থায় স্থানীয় পুলিশ ক্যাম্পে জানালে ক্যাম্প ইনচার্জ এ.এস.আই আরিফ রহমান এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে। এসময় শরীর ও পাশে পড়ে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ বিষয়ে মথুরাপুর ক্যাম্প ইনচার্জ আরিফুর রহমান ফেন্সিডিলের বিষয়টি দ্বিমত পোষন করেন, তবে একটি পালসার ও একটি ইয়ামাহা গাড়ি সহ ৩ জন কে আটক করা হয়েছে, তাদের মধ্যে ২ জনকে ট্রাকের সাথে ধাক্কায় আহত হলে এবং অবস্থা আশংকাজন হওয়াতে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আটককৃত তিন জনই পাবনা জেলার ঈশ্বরদী থানার রাধানগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইমরান হোসেন(৩২), একই সদর থানার আটিয়া খাতা গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে আসিক (২৫) ও আখড়াপাড়া গ্রামের সাইদুলের ছেলে বিপুল (১৯)।
এ বিষয়ে ওসি তদন্ত জানান ২টি মটর সাইকেল, ৩৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে, এ বিষয়ে মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।