রমজান প্রামাণিক- চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ এর চৌহালী উপজেলার সদর মডেল স্কুলের আসবাপত্র/ মেরামতের(সিলিপ)'র বাবদ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চৌহালী সদর মডেল স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুনের বিরুদ্ধে। এ বিষয়ে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে খাষকাউলিয়া গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক হুমায়ুন দীর্ঘদিন সদর মডেল স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চৌহালী উপজেলা বিএনপির রাজনীতির সাথে গোপনে জরিত আছে বলে তথ্য পাওয়া গেছে ৷দীর্ঘদিনের হিসাব অনুযায়ী, দশ বছরে আট -থেকে দশ লাখ টাকা তিনি আত্মগোপন করেছেন। এছাড়া সরকারি বরাদ্দকৃত টাকা কাজ না করে আত্নসাতের বিষয়ে এরই মধ্যে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্কুলের এক অভিবাবক এই টাকা আত্মসাতের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্কুলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অনুরোধ করেছেন। এ ব্যাপারে চৌহালী সদর মডেল স্কুলের প্রধান শিক্ষকের হুমায়ুনের সাথে কোন ভাবে যোগাযোগ করা যায়নি । তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৯-২০ সালের জুন পর্যন্ত স্কুলের উন্নয়নের ২০% কাজ হয়েছে। স্কুলটি তিনি একা পরিচালনা করতেন না। অর্থ লুটপাটের বিষয়গুলো ঠিক নয় বলেও দাবি করেন৷তবে অভিযুক্ত শিক্ষকের বিষয় চৌহালী উপজেলা (ভা:)শিক্ষা অফিসার মনিরুজ্জামান তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন৷
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।