পুনম শাহরীয়ার ঋতু : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির অভ্যন্তরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির অভ্যন্তরে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে খয়েরি রঙের হাফ শার্ট ও সাদা ডোরা কাটা লুঙ্গি রয়েছে।উপজেলার বক্তারপুর রেল ক্রসিংয়ের গেইট ম্যান মো. ইমরান নাজির জানান, সকাল সাড়ে ১০টার সময় উত্তরবঙ্গগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তিটি নিহত হয়। পরে গাজীপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেল পুলিশ মরদেহ উদ্ধান করে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।