রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির (বিপিএম-পিপিএম)। বুধবার বেলা সাড়ে ১২ টায় তিনি টুংগীপাড়া পৌঁছে জাতির পিতার মাজার জিয়ারত করেন এবং বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ছানোয়ার হোসেন টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাসিম, ওসি অপারেশন সিরাজুল সরদার, এস.আই শাহ-জামাল সহ প্রমূখ উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।