অভিযোগ ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে তিনি হাসপাতালেই থেকে যান।
অ্যাপোলো হাসপাতালের একজন ডিউটি ম্যানেজার বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, “উনি এখনও ভর্তি আছেন। তার অবস্থা এখন ভালো।”
মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন মেডিকেল চেকআপের জন্য আজ সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী ১৩ জুন তারিখে তিনি ইনশাল্লাহ ২০১৯-২০ অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন।”
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।