কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে কলেজছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামী জুয়েল রানাসহ অভিযুক্ত ৫ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ রোববার দুপুরে মামলার আসামীরা আত্মসমর্পন করে আদালতে জামিন আবেদন করেন। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক খালেদা ইয়াছমিন দীর্ঘ শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে তাদেরকে জেলহাজতে পাঠান। আসামীরা হলেন, সারুটিয়া গ্রামের জয়দর শেখের ছেলে মোঃজুয়েল রানা (২২) ধুবড়িয়া গ্রামের হায়েত আলী ছেলে মোঃশিপন (২৬) মোঃ রিপন (২৩) একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াজ মিয়া (২১) উফাজ (৪২)।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।