ফাহিম মুনতাসির : জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হায়াত - উদ - দৌলা খাঁন সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি জননেতা আল মামুন সরকার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ , ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ , সংগীত শিল্পী আসিফ ইকবাল , জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী , মহান মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক কবি জয়দুল হোসেন , ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ , বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন , তিতাস আবৃত্তি সংগঠন এর আবৃত্তি শিল্পী বাছির দুলাল , ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের শেখর , আলোর সিঁড়ি সেবা সংগঠনের সভাপতি সানিউর রহমান , সোনালী সকাল এর সভাপতি আবৃত্তি শিল্পী ফাহিম মুনতাসির প্রমুখ। বক্তারা বলেন হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি এগুলো কে নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে , যদি আমরা আমাদের এই উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ও এগুলোকে ধারণ করবে , তারা শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে মাদক জুয়া থেকে মুক্ত থাকতে পারবে , তারা কখনো সন্ত্রাসবাদ এ জরিত হবে না । তাই সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা। উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে তাহজীব আহমেদ চৌধুরীর গান জেলা শিল্পকলা একাডেমির নাচ ও তিতাস আবৃত্তি সংগঠন এর দলীয় কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।