কে এম সুজন,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল করেছে ২৪/১১/১৯ ইং রবিবার সকালে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী এর নেতৃত্বে উপজেলার দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী নিয়ে মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সাধারণ সম্পাদক বলেন, আগামী ৭ দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে।
অন্যথায় পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।
একজন সাদা মনের মানুষ, প্রকৃত আওয়ামী লীগের কান্ডারী কে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার বসবর্তী হয়ে যারা এমন ভিত্তি হীন মামলা দায়ের করেছেন, সাক্ষ্য-প্রমান যাচাই বাছাই না করে সভাপতির বিরুদ্ধে আনিত মিথ্যে মামলা প্রত্যাহার করার উদাত্ত আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।