
ফাইল ছবি
সিলেট ব্যুরো : সিলেটের জালালাবাদ থানার টোকেন বাণিজ্যে অতিষ্ট সিলেট - সুনামগঞ্জ চলাচলরত যানবাহন চালকরা।
বিশেষ করে সিএনজি চালকরা পুলিশের বেপরোয়া এই টোকেন বাণিজ্যে অতিষ্ট হয়ে উঠছেন।
জানা গেছে, জালালাবাদ থানার ওসির নির্দেশে এই টোকেন বাণিজ্য চলছে বলে জানালেন অনেক সিএনজি চালক।
সিলেট শহর থেকে সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে যাওয়ার পথে জালালাবাদ থানা এলাকার প্রবেশ মুখেই চলে এসব টোকেন বাণিজ্যের এই কার্যক্রম।
সিএনজি চালকরা জানান, নম্বর বিহীন সিএনজি ৭০০ ও অন্যগাড়ী ৩০০ টাকা করে দিতে হয় টোকেনের মাধ্যমে পুলিশের এহেন কগর্মকান্ডে ক্রমেই ফুসে উঠছেন চালকরা।
যে কোন সময় বড় ধরনের আন্দোলনেও যেতে পারেন তারা এমনটাই জানালেন ভুক্তভোগী চালকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।