আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি :
দেশে লবণ সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (১৯ নভেম্বর)তিনি এক বিবৃতিতে চট্টগ্রামবাসীর প্রতি এ আহ্বান জানান।
চসিক মেয়র বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোয় লিপ্ত। এধরনের গুজব সরকারের ভাবমূর্তি বিনষ্ট, পরিস্থিতি অস্থিতিশীল করা ও জনগণকে জিম্মি করার অপকৌশল। প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে।
ডিসেম্বর মাসে লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে নতুন লবণ, যা বতর্মান মজুদের সঙ্গে যোগ হবে।
ফলে, দেশে লবণের কোনো সংকট নেই এবং এমন কোনো সম্ভাবনাও নেই।
লবণ কিংবা অন্য বিষয়ে কোনোমহল বা ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসনের প্রতি আহ্বান জানানিয়েছেন চসিক মেয়র।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।