সুমন মল্লিক, পিরোজপুর প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে বাজারের বিভিন্ন দোকানে অিভযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক (অ.দা পিরোজপুর জেলা কার্যালয়) মো. শাহ শোয়েব মিয়া। বাজারের বিভিন্ন দোকান ঘুরে ভ্রাম্যমান আদালত ওভারব্রিজ সংলগ্ন হাইওয়ে ক্যাফেতে ফ্রিজে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য মাছ, মাংস রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১০ হাজার টাকা ,আহম্মদিয়া ফার্মেসির মালিককে মেয়াদউত্তির্ণ ওষধ রাখার অপরাদে ৪হাজার টাকা, বিক্রয় চার্ট না থাকায় মাহাদি স্টোর ৪হাজার টাকা এবং সজলস্টোরসহ মোট ৪টি প্রতিষ্ঠানে মোট ২৩হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এবং জদ্ধকৃত মেয়াদউত্তির্ণ চিপস,কোলড্রিংসসহ অন্যান্য দ্রব্য বিনস্ট করা হয়। এসময় বাকি বিভিন্ন দোকানিকে নিয়মানুযায়ী ব্যাবসা পরিচালনার জন্য সকর্ত করা হয়।
এসময় ভ্রাম্যামান আদালতকে বরিশাল এপিবিএম ১০এর উপ-পরিদর্শকমো. ইমরান হোসেনের নের্তৃত্বে ১০সদস্যের একটি টিম,ভোক্তা অধিকার অধিদপ্তরের ক্যাব সদস্য মো. লুৎফর রহমান ও ভাণ্ডারিয়া উপজেলা সেনিটারি ইনেসপেক্টর আব্দুল হালিম হাওলাদার সহায়তা করেন।
অভিযান চলাকালিন সময়ে ভ্রাম্যমান আদালের উপস্থিতিতে বাজারের ভিবিন্ন দোকানে ২২০টাকা দরেরর প্রতি কেজি পেঁয়াজ ১৬০টাকায় বিক্রি শুরু করলে ক্রেতাদের অসম্ভব ভিড় দেখা যায় দোকান গুলিতে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।