মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রংপুর ব্যুরো প্রধানঃ কেজির বেশি লবণ বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতি মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেন সমিতির নেতৃবৃন্দ।
এদিকে এক কেজির বেশি লবণ বিক্রি না করার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির আহ্বায়ক আকবর হোসেন,তিনি
বলেন‘লবণের দাম বাড়েনি"একটি সুবিধাবাদী মহল বেশি করে লবণ কিনে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এজন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি,গুজব ঠেকাতে আপাতত এক কেজির বেশি লবণ বিক্রি করা হবে না।
সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল বলেন,লবন সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেখেছি কোথাও লবনের দাম বাড়েনী। উল্টো তারা গুজবে কান না দেওয়ার পরামর্শও দিয়েছেন।’
খুচরা ব্যবসায়ীরা বলেন,‘সমিতির নেতৃবৃন্দের নির্দেশে এখন এক কেজির বেশি লবণ বিক্রি হচ্ছে না। বাজারে লবণ সংকট নেই,কিন্তু ক্রেতারাই গুজবে কান দিয়ে দাম বাড়ানোর বিষয়টি ছড়াচ্ছে।’ গুঁজবের বিষয় টি মনিটরিংয়ের জন্য সন্ধ্যার পর থেকে রংপুর সিটি বাজার ও মহানগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন মেট্রোপলিটন পুলিশ,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ,গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে আটক করে মুচলেখা নিয়ে তারপর ছেড়ে দেওয়ার খবরও পাওয়া যায়,
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ এ বিষয়ে জানান,গুজব রুখতে মাইকিং সহ নানান রকম প্রচারণা চালানো হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।