১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

হিলিতে বেশী দামে লবন বিক্রির অপরাধে ৪ বিক্রেতার জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
হিলিতে বেশী দামে লবন বিক্রির অপরাধে ৪ বিক্রেতার জরিমানা

Manual2 Ad Code

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ লবণরে দাম বাড়ছে এমন গুজবে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্থলবন্দরের বাজারগুলোতেও লবণ কেনা বেচার হিড়িক পরে যায়। গুজব ছড়ানোর ১ ঘন্টার মধ্যে প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা দাম বাড়িয়ে কিছু ব্যাবসায়ী লবন মজুত ও অপ্রত্যাশিত দামে প্রচুর লবন বিক্রি করতে শুরু করে। এই গুজব ঠেকাতে ও কৃত্তিমভাবে বাড়ানো লবণের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য, মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে উপজলো নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম হাকিমপুর (হিলি) পৌর শহরের প্রধান বাজারে ভ্রাম্যমান আদালতের মাদ্ধমে ঝটিকা অভিযান পরিচালনা করেন এবং বেশি দামে লবন বিক্রির অভিযোগে ৪ জন দোকানিকে ভোক্তা অধিকার আইনে পৃথক পৃথক ভাবে সর্বমোট ১ (এক) লক্ষ্য টাকা জরিমানা করেন। এছাড়া, তিনি অন্যান্য লবন বিক্রেতা সকল দোকানদারকে ১৬ টাকা কেজি দরে খোলা লবন এবং প্যাকেটজাত লবন কোম্পানীর নির্ধারিত মুল্যে বিক্রির নির্দেশ প্রদান করেন।

Manual3 Ad Code

মঙ্গলবার সকাল থেকে হটাৎ করে গুজব ওঠে যে, লবনের দাম বেড়ে গেছে ও আরো বাড়বে। যেখানে পেঁয়াজের দাম বেড়েছে, তখন এমনই গুজবে সাধারন ক্রেতারা প্রয়োজনের অতিরিক্ত লবন কিনতে শুরু করে। বেলা গড়ার সাথে সাথে বাজারগুলো থেকে শত শত কেজি লবন বিক্রি হয়ে যায়।যাতে একটা কৃত্তিম সংকট তৈরী হওয়ার সম্ভাবনা ছিল।

অপরদিকে, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ এর তদারকিতে থানা পুলিশ সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ করে পৌর শহরের সকল এলাকায় একটি পুলিশ ভ্যান এর মাধ্যমে মাইকিং করে গুজবে কান না দেওয়ার জন্য এলাকার জনগণকে আহব্বান জানানো হচ্ছে ও দেশে কোনো লবণের সংকট নেই ও লবণের দাম বাড়বে না মর্মে এলাকার জনসাধারণকে অবগত করে যাচ্ছেন। এছাড়া কেউ লবণের দাম বেশি নিলে বা গুজব ছড়ালে সঙ্গে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

Manual6 Ad Code