আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইনডোর কমপ্লেক্স নির্মাণকাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে তারা স্টেডিয়াম আউটডোরে উপস্থিত হয়ে এই কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।
চউকের অর্থায়নে সাগরিকা স্টেডিয়ামে খেলোয়াড়দের অনুশীলনের জন্য এ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। আগামী বছর মার্চ নাগাদ প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন চউকের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস, প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান বিবিএস’র প্রকৌশলী নয়ন, এসপেক্ট্রা’ কন্সট্রাকশন’র রবিউল ইসলাম, শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার রুবেল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।