পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর মহানগর পূবাইল থানার এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালীন সময়ে পূবাইল থানাধীন তালটিয়া সাকিনস্থ সাতপোয়া জামে মসজিদ এর সামনে ইট ঢালাই রাস্তার পাশে হইতে আসামী ১। মাঈন উদ্দিন দেওয়ান (৩০) পিতা-মোঃ মতিন দেওয়ান সাং-পদ-হারবাইদ থানা-পূবাইল গাজীপুর মহানগর, গাজীপুর কে ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন এবং আসামী ২। মোঃ হোসেন আলী (৪৮) পিতা-মৃত ইসমাইল সাং-তালটিয়া (সাতপোয়া) থানা-পূবাইল গাজীপুর মহানগর, গাজীপুরকে ০৫(পাচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করিয়া পূবাইল থানার মামলা নং-১৩ ধারা-৩৬(১) এর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করিয়া বিজ্ঞ আদালতে আসামীদ্বয়কে সোপদ্দ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।