রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের পরিচালিত মাদক বিরোধি অভিযানে ডিবি পুলিশের পাতা জালে আটকা পরেছে ৩ মাদক ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০১৯ রাত দেড়টার দিকে ভোলা গোয়েন্দা বিভাগের অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোঃ নাফিউল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুইচ গেট এলকায় অভিযান চালায়।
এসময় পুলিশ ওই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে জিন্না (৩৩) কে ৫ পিস ইয়াবা সহ আটক করে।
অন্যদিক ১৮ নভেম্বর ২০১৯ রাত ১২টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অভিযান চালায় এসআই আবু জাফর বিশ্বাসের নেতৃত্বে এক দল পুলিশ।

এসময় পুলিশ চরপোটকা ৬নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৬) ও বাপ্তা ৫নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ ফারুককে ৫০ গ্রাম গাজাসহ আটক করে।
পুলিশ সুত্রে আরো জানাগেছে, তারা ভোলার মাদক পাচার চক্রের সদস্য। তারা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাহ ও লক্ষিপুর থেকে মাদক আমাদানী করে ভোলার বিভিন্ন যায়গায় বিক্রি করে থাকে।
তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভোলা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।