১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

এবার মুকুট-চপল দুই ভাইয়ের বহিষ্কার চাইলো ছাতক উপজেলা আ’লীগ

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০১৯
এবার মুকুট-চপল দুই ভাইয়ের বহিষ্কার চাইলো ছাতক উপজেলা আ’লীগ

Manual5 Ad Code

মোঃ আজির উদ্দীন আজিজ, ছাতক থেকে :: ছাত্রলীগের পর এবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকট ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে রাজাকার পরিবারের সন্তান উল্লেখ করে দলীয় পদ থেকে এদের বহিস্কারের দাবি জানিয়েছে ছাতক উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

নুরুল হুদা মুকুট কর্তৃক সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে সোমবার ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।

 

Manual6 Ad Code

সকালে পৌর শহরের মন্ডলীভোগ এলাকা থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান গয়াছ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবু সাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, আব্দুল অদুদ, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ।

 

সভায় বক্তারা সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরুর লেখা “রক্তাক্ত একাত্তর সুনামগঞ্জ” বইয়ে উল্লেখিত নুরুল হুদা মুকুট এবং হাওর দূর্নীতি মামলায় অভিযুক্ত জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের পরিবারের সদস্যদের রাজাকার আখ্যায়িত করে দলীয় পদ থেকে বহিস্কারের দাবি জানান।

Manual1 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আজিজুল ইসলাম, মোজাহিদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আ,লীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, মোশাহীদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, শামসুজ্জামান রাজা, এডভোকেট শামছুর রহমান, জোয়াদ আলী, সিরাজুল হক, আব্দুল করিম, সামাদ মিয়া, গিয়াস উদ্দিন, আবুল হাসনাত, দবিরুল ইসলাম, মাফিজ আলী, সাব্বির হোসেন, নাজমুল হোসেন, জামাল উদ্দিন, সৈয়দ বুলবুল, ফারুক আহমদ সরকুম, স্বেচ্ছাসেবকলীগ নেতা, মুজিব মালদার, বাবুল রায়, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা এডভোকেট ছায়াদুর রহমান, আবু হানিফা সায়মন, জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, আজিজুর রহমান প্রমুখ।