আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি : চট্রগ্রাম নগরের পাথরঘাটায় একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
পাঁচতলা ভবনটির নিচতলার গ্যাসের লাইনে বিস্ফোরণে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই বলেন, আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৭ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।