জান্নাতুল ফেরদৌ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: হাসপাতালে ভর্তি,থানায় লিখিত অভিযোগ দায়ের।কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়ন গোলাপনগরে পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে চাচার বেলচা, হাতুড়ি, ও বাটামের আঘাতে ভাতিজা শিপন মারাত্মক যখম হয়।
আহত শিপন গোলাপনগর এলাকার সৌদি আরব প্রবাসী সাজেদুল বিশ্বাসের ছেলে। এব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাযায়, পূর্বপরিকল্পিত ভাবে গত ১৩ /১১/১৯ ইং সন্ধ্যা ৭ টার দিকে শিপনের উপর আকস্মিকভাবে চাচা ১। নিয়াজি ২।মোজাম্মেল ৩। নুরুজ্জামান ৪। কমল ৫। ঈসরাফিল সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন চালায়। চাচা নিয়াজি হত্যার উদ্দেশ্যে বেলচা দিয়ে ভাতিজা শিপনের মাথায় অাঘাত করিলে
রক্তাক্ত শিপন মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় মোজাম্মেল, নুরুজ্জামান, কমল, ঈসরাফিল, সহ বেশ কয়েকজন তাদের হাতে থাকা হাতুড়ী ও বাটাম দিয়ে পিটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা শিপনকে মারাত্মক জখমী অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।