১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক রুহিয়া আজাদ মেলা উদ্ধোধন

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক রুহিয়া আজাদ মেলা উদ্ধোধন

Manual2 Ad Code

মোঃ আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী ঐতিহ্যবাহী ৬০তম রুহিয়া আজাদ মেলার উদ্বোধন করা হয়েছে।

 

আজ সোমবার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মূঃ সাদেক কুরাইশী ।

 

Manual8 Ad Code

এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথহাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

সভায় প্রধান অতিথি মূঃ সাদেক কুরাইশী বলেন,রুহিয়া আজাদ মেলা ঐতিহাসিক মেলা। মেলার নামে কোন অশ্লীলতা হবে না।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব‌্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাশু দত্ত টিটো,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য নিপেন্দ্রনাথ ঝাঁ, রুহিয়া থানা আওয়ামিললীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়,রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু,রুহিয়া ২০ নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সে , ২১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন,রুহিয়া আজাদ মেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সেন ঠাকুর, মহিলা ইউপি সদস্য হালিমা খাতুন, ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল রব্বানী,আরিফ হোসেন প্রমুখ।

 

রুহিয়া আজাদ মেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সেন ঠাকুর জানান, রুহিয়া আজাদ মেলা ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতিবছর এ মেলা জেলার আর্থিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।

 

Manual1 Ad Code

এবারও মাসব্যাপী মেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীসহ গরু, মহিষ, ঘোড়া, ভেড়া, ছাগল বেচা-কেনা করা হবে।

Manual8 Ad Code

 

এছাড়াও মেলায় হরেক রকমের স্টল রয়েছে। সেই সাথে বিনোদনের জন্য রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা, সার্কাস, পুতুলনাচ, ম্যাজিক শোসহ অনেক কিছু।