আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম সীতাকুণ্ডে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় রোববার (১০ নভেম্বর) রাতে শিশুকন্যার মা পরভীন আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন।
বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে ধর্ষণকারী শামীম উল্লাহকে (২০) পুলিশ রোববার রাতে আটক করে। সোমবার (১১ নভেম্বর) আদালত তাকে জেলহাজতে পাঠায়। শামীম সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল বড়ইতলার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাসেম।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে ছলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২নং সমাজে তিন বছরের শিশুকন্যা রুমাকে বাড়িতে রেখে ঘরের বাইরে যায় তার মা পরভীন আক্তার।
পরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে খুব কান্নাকাটি করছে। পরে তার মা তাকে জিজ্ঞেস করলে একই এলাকার বাসিন্দা শামীম উল্লাহ তাকে ধর্ষণ করেছে বলে জানায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।