কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত সভাপতি মতি শিউলিকে ক্ষমা প্রার্থনার সুযোগ দিয়ে পূণরায় সভাপতি পদে বহাল রাখায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উলিপুর বাজারস্থ সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদারের বাড়ীর উঠোনে সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ ছাড়াও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মতি শিউলী অভিযোগ করেন, সভাপতির পদ পাওয়ার পরও দলীয় কার্যক্রমে তাকে সম্পৃক্ত করা হচ্ছে না।
রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে একটি কুচক্রি মহল নিজ স্বার্থ হাসিলে ষড়যন্ত্র চালিয়ে আসছে।
তিনি সংবাদ সম্মেলনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করে নেত্রীর
হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান হোসেন বাদশা, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।