রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ায় ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবেলায় আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের সাথে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
ইতোমধ্যে জেলার ৬৮৯ টি আশ্রয়কেন্দ্রে ২,৯৯,৪৯১ জন দুর্গত মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।দুর্যোগকালীন ও পরবর্তী সময়ের জন্য পর্যাপ্ত শুকনা খাবার, পানি ও স্যালাইন মজুদ রাখা হয়েছে। ৭৪ টি মেডিকেল টিমসহ কোস্ট গার্ড, আনসার, রেড ক্রিসেন্ট ও সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।