এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের বর্ধিত সভা শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বুলেটের সঞ্চালনার ও কাজী আজগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন লাল, সদর থানার সাধারণ সম্পাদক আঃ হামিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মোহাম্মদ নুরুজ্জামান নুরু,সাধারন সম্পাদক সোহেল রানা, সদর স্বেচ্ছাসেবক দলের, মাহফুজ,মামুন।সদর থানার সাধারণ সম্পাদক আঃ হামিদ বলেন.. অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃর্শত মুক্তি দিতে হবে..তা না হলে ঠাকুরগাঁও জেলা থেকেই শুরু হবে কঠোর আন্দোলন।
তিনি আরো বলেন,এই সংগঠন কে আরো শক্তিশালী করতে হবে যাতে করে দেশনেত্রীর মুক্তি জন্য কঠোর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা যায়।আরো বক্তব্য রাখেন জেলা ও উপজেলা এবং প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের নেতা ও কর্মি বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।