রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন ওরফে চইন্ঠা বাইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার এক মহিলা টুঙ্গিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতণ দমন আইনে সুখময় বাইন সহ চার জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ৩৫৪/৩২৩)।
মামলা সুত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সুবাদে বুধবার রাতে মোবাইল ফোনে সুখময় বাইন নিজবাড়িতে ডেকে নেন ওই মহিলাকে। কিছুসময় পর তাকে কু-প্রস্তাব দিলে সে রাজি না হলে তাকে মুখ বেঁধে সুখময় ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশী বিধান বাইন (৩০), বিকাশ বাইন (৩২) ও বিবেক বাইন (৫০) এসে ওই মহিলাকেই মারধর করে এবং সুখময় বাইনকে পালাতে সাহায্য করে।
তবে এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই মহিলার সঙ্গে সুখময় বাইনের প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু মহিলার পরিবার তাকে বিয়ে দেয় অন্যত্র। কিন্তু সুখময় বাইন তাকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর কাছ থেকে বিয়ে-বিচ্ছেদ করিয়ে দেন। এরপর থেকে সুখময় মাঝেমধ্যেই ওই মহিলার বাড়িতে বা নিজবাড়িতে রাত্রিযাপন করত।
স্থানীয় একটি বিশস্ত সুত্র জানিয়েছে, বুধবার রাতে সুখময়ের নিজ বাড়িতে উভয়েই শারিরীক সম্পর্কে লিপ্ত হন। একপর্যায়ে মহিলাটি বিয়ে করতে বললে সুখময় রাজি না হয়ে ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু মহিলাটি ওই ঘরেই অবস্থান নেন।
পরে সকালে বিষয়টি জানাজানি হলে সুখময় বাইনের তিন ভাইয়ের স্ত্রী ও দু’ ভাইপোর স্ত্রীরা মহিলাটিকে বেদম মারপিট করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।