১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

এক বছর ধরে তরুণীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯
এক বছর ধরে তরুণীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

Manual6 Ad Code

মোঃ আবু হাসান,দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. সোহাগ রেজা (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Manual5 Ad Code

 

বুধবার (০৬ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ রেজা দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মোহসিন আলীর ছেলে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

মামলার নথি থকে জানা যায়, বিয়ের প্রলোভন দিয়ে দিনাজপুর শহরের এক তরুণীকে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৪ জুন পর্যন্ত ধর্ষণ করে সোহাগ রেজা।

 

পরে বিয়ে না করায় ধর্ষণের শিকার তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।

 

Manual1 Ad Code

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক।