হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের মালাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান পাটোয়ারী।তার ছোট ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মেধাবী ছাত্র।
তবে গুরুতর রোগে আক্রান্ত হয়ে বর্তমানে বারডেম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ছেলের উন্নত চিকিৎসার জন্য অনেক সাহায্যে সহযোগিতা চেয়েও কোনো লাভ হয়নি আব্দুল মান্নানের। শেষ প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর সাহায্য চেয়েও চিঠি লিখেন।
হাজীগঞ্জ-শাহরাস্তি জনমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম,এমপি, আব্দুল মান্নারের ব্যাপারটি জানতে পারেন। তিনি হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেলকে আব্দুল মান্নানের বাড়িতে পাঠান। এমপি মহোদয় জাকির হোসেন সোহেলের ফোন দিয়ে আব্দুল মান্নানের সাথে কথা বলেন এবং তার ছেলেকে ইন্ডিয়ায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিবেন বলে আস্বস্ত করেন। এমপি মহোদয় আব্দুল মান্নানের সকল দরকারী কাগজপত্র ঠিক করে যথাযথ জায়গায় প্রেরনের জন্য জাকির হোসেন সোহেলকে দায়িত্ব দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।