গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপণা পরিচালক শিরিন আখতার।
বুধবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর শাখার জি.এম তোফায়েল আহমেদ, গোপালগঞ্জ শাখার ডি.জি.এম দেলোয়ার হোসেন, শরিয়তপুর শাখার আলাউদ্দিন, ফরিদপুর শাখার এ.জি.এম আতিকুর রহমান, টুঙ্গিপাড়া শাখার ব্যাবস্থাপক নৃপেন্দ্রনাথ বাইন সহ অন্যান্য কর্মকর্তা-র্কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে সাক্ষর করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।