১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ কোর্সের সমাপনী

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ কোর্সের সমাপনী

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনষ্ঠান ডা: আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখলেশুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম ।

Manual8 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর মো:জাবেদ ইকবাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকতা মো: শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: তৌফিকুল ইসলাম তোফা , মো: আজমাল হোসেন , মো: মোস্তাফিজুর রহমান মুকুল মো: বদিউজ্জামান বুদু মো: হুমায়ূন কবির লুকু, মো: আবু সায়েম, মো: সালামত ওস্তাদ, মো: বাবলু, শরিফা সালেহা, মো: মশিউর রহমান মিটু, মো: আজিজুল হক, মো: আহসানুল হাসান, মো: শামসুল আলম, মো: মোজাম্মেল হক সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মো: হুসনে রাকিব সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার মো: আখতারুজ্জামান রেজা তালুকদার। মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে।